বাংলাদেশ
বাংলাদেশ •
এবার সমাজকল্যাণ অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে আজ সোমবারও অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে ৫০ জনের বেশি আন্দোলনকারী অবস্থান নেন।
২ দিন আগে
বাংলাদেশ •
প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের এক ঘণ্টা সড়ক অবরোধ
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে তাঁরা প্রথমে পুরানা পল্টনে জড়ো হন। পরে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। এতে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
২ দিন আগে
বাংলাদেশ •
ভূতের গল্পের ভক্ত মাইসার হাতে রকিব হাসানের ‘হাতকাটা ভূত’
গা–ছমছমে ভূতের গল্প পছন্দ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাইসার। এ জন্য একনজর দেখেই সে রকিব হাসানের ‘হাতকাটা ভূত’ বইটা কিনে নিয়েছে। কেনার আগে অবশ্য এক সহপাঠী বান্ধবীকেও ডেকে এনেছে। উল্টেপাল্টে দেখিয়েছে। এরপর বইটা প্যাকেটবন্দী করে নিজের হস্তগত করেছে।
২ দিন আগে
বাংলাদেশ •
এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল, বিক্রি হচ্ছে আরও বেশিতে, সরবরাহ বাড়বে কি
দেশে দুই সপ্তাহের বেশি সময় ধরে বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ঘাটতি রয়েছে। ফলে নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার। এর মধ্যেই গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানো হয়েছে। এখন ধীরে ধীরে সরবরাহ বাড়তে পারে বাজারে।
২ দিন আগে
বাংলাদেশ •
এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এবার প্রতি কেজিতে বেড়েছে ২১ টাকা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা। এতে ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে গত মাসে দাম কমেছিল ১৩ টাকা।
৩ দিন আগে
বাংলাদেশ •
সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে ১৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত: রোড সেফটি ফাউন্ডেশন
সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৪ জন। নিহত ব্যক্তির মধ্যে নারী ৭৩ জন, শিশু ৬১টি। এর বাইরে বিদায়ী মাসটিতে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৭ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। আর ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
৩ দিন আগে
বাংলাদেশ •
আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৩ দিন আগে
বাংলাদেশ •
ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করালেন জামায়াত আমির
প্রথমবারের মতো মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং মো. আবু সাদিককে (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৩ দিন আগে
বাংলাদেশ •
সাভারে ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধর–অপহরণ, মুক্তিপণ আদায়
ঢাকার সাভারে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক গ্রিল ওয়ার্কশপ ব্যবসায়ীকে মারধর, অপহরণ ও এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বাইশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
৩ দিন আগে
বাংলাদেশ •
নানাবাড়ির জেলা ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান নানাবাড়ির জেলা ফেনীর পথে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। সড়কপথে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী।
৬ দিন আগে
বাংলাদেশ •
১৫ দিনের মধ্যে দেশের সব উপজেলায় দলীয় কমিটি: এনসিপি
দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে দলীয় কমিটি গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৫ দিনের মধ্যে (১৫ অক্টোবরের মধ্যে) বাকি উপজেলাগুলোতেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে দলটি।
৬ দিন আগে