প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, অবরোধের সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রীকে নামিয়ে দেন বিক্ষোভরত চালকেরা। এতে তাঁরা ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে কয়েকজনকে রিকশা থেকে নামিয়ে দেওয়া হয়। আজ সোমবার বেলা ১১টার পর
পুলিশ বলেছে, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা বিক্ষোভ ও অবরোধ করেন। বৈধ সংযোগ থেকে যেসব ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়া হয়, সেগুলো বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন চালকেরা। অবৈধ সংযোগগুলোও বিচ্ছিন্ন না করার দাবি জানিয়েছেন তাঁরা।

অবরোধ চলাকালে স্কুলগামী শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়। আজ সোমবার বেলা ১১টার পর
এ ছাড়া কয়েক দিন আগে চারজন অটোরিকশাচালককে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারী চালকেরা।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম দুপুরে প্রথম আলোকে বলেন, কয়েকটি দাবিতে অটোরিকশাচালকেরা সেখানে জড়ো হয়েছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।