বাংলাদেশ
বাংলাদেশ •
বাসে ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায় হচ্ছে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের ভাড়া বাড়িয়েছে সরকার। তবে রাজধানীর বিভিন্ন পথে যাত্রীদের কাছ থেকে সরকার–নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসকর্মীদের বাগ্বিতণ্ডাও হচ্ছে।
১ সপ্তাহ আগে
বাংলাদেশ •
মীনা দিবস আজ! বাধা পেরিয়ে এগোচ্ছে মেয়েরা
সুমাইয়া (১৬) আর সোমা (১৪) দুই বন্ধু। কমলাপুর স্টেশনে থাকে। সুমাইয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। কত বছর আগে স্টেশনে এসেছে, মনে করতে পারে না। সুমাইয়া বলল, ‘আমি আর আমার বোন লুকাইয়া আইয়া পড়ছিলাম। বাড়িতে সৎ মায়ে মারে।’ সুমাইয়ার বড় বোন আবার ভৈরবে ফিরে গেছে। বোনের সঙ্গে স্কুলে যাওয়ার স্মৃতি মনে করে সুমাইয়া বলল, ‘আমার বড় বইনে টু পর্যন্ত পড়ছে। আমি ওয়ানে পড়ছি। পরীক্ষা দেই নাই দেইখা আমার নাম কাইটা দিছে।’
১ সপ্তাহ আগে
বাংলাদেশ •
কাঁচাবাজার করতে বেরিয়েছিলেন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের
রাতে কাঁচাবাজার করতে বাসা থেকে বেরিয়েছিলেন পোশাকশ্রমিক মো. হাসান তালুকদার (৪৮)। গতকাল বুধবার রাতে রাজধানীর তুরাগের নলভোগ কবরস্থান-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ সপ্তাহ আগে
বাংলাদেশ •
চুরির অভিযোগ তুলে মা-ছেলেকে পিটুনি দিলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির অভিযোগ তুলে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে বেধড়ক পিটিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (চুন্নু) ও তাঁর ছোট ভাই আবদুল হাই। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর হাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে ছিল কিশোর, মামলায় আসামি আরেকজন
ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী হাসান (২৪)। দ্রুতগতির একটি প্রাইভেট কার উঠে যায় সেই ফুটপাতে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী। দুর্ঘটনার পর গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটকও করেছিলেন উপস্থিত লোকজন। পরে পুলিশ তাকে হেফাজতে নিলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকার পেয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা
আমদানি পর্যায়ে একক পণ্য হিসেবে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে ডিজেল থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, গত অর্থবছরে শুধু ডিজেল আমদানিতেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারকে ১১ হাজার ২২৮ কোটি টাকা শুল্ক-কর দিয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেয়, তা দেখে তাঁর সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তবে দল থেকে বহিষ্কারের কারণে তাঁর সংসদ সদস্য পদ যাবে না।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
জ্বালানি অস্থিরতার জন্য সরকার নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দায়ী: রুহুল কবির রিজভী
জ্বালানি অস্থিরতার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেছন, বৈশ্বিক সংকটের কারণে আজকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। কিন্তু তারা সেটাকে বিবেচনায় না নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সেটা জঘন্য অপপ্রচার বলেও মন্তব্য করে তিনি বলেন, জ্বালানি অস্থিরতার জন্য সরকার নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দায়ী।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
ধারদেনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অর্থাভাবে পাঁচ মাস পর ফিরলেন বাড়িতে
গ্রামের সরু পথ দিয়ে ভেতরে ঢুকলে চোখে পড়ে জরাজীর্ণ একটি টিনশেড ঘর। ঘরের ভেতর ভাঙা চেয়ার-টেবিলে বসে বইয়ের পাতা উল্টাচ্ছেন আলামিন হোসেন (২০)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের এই ছাত্রের এখন থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে। কিন্তু অর্থাভাবে এখন তাঁর ঠিকানা ভাঙা ঘর। ধারদেনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর পড়াশোনা।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২ সপ্তাহ আগে