বাংলাদেশ
বাংলাদেশ •
৮ মাসে ৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কুমিল্লায় নিখোঁজের পর লাশ পাওয়া গেছে ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। এর আগেও এ বছর নিখোঁজ শিশুদের কাউকে পাওয়া গেছে মাটিচাপা অবস্থায়, কাউকে নদীতে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, বছরের প্রথম আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে (১৭) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় এর আগে পুলিশ একই বয়সী এক কিশোরকে আটক করে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোন ভাতা বাড়ল, কোন ভাতা কমল
দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। এতে কোন গ্রেডের বেতন কত হবে, তার হিসাব দেওয়া হয়েছে। আজ শনিবার অর্থ মন্ত্রণালয় প্রকাশিত জাতীয় বেতন স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপনে বেতন নির্ধারণের বিধানের পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধার হারও পরিবর্তন করা হয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
হোম লোন নিয়ে প্রচলিত ভুল ধারণা, যেগুলো জানা জরুরি
নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন। কয়েক বছর ধরে সঞ্চয় করেছেন, পছন্দের একটি প্রকল্পও হয়তো দেখে রেখেছেন। এবার ভাবছেন, বাকিটা হোম লোনে হয়ে যাবে। কিন্তু ব্যাংকে যাওয়ার আগেই চারপাশ থেকে আসতে শুরু করল নানা পরামর্শ। কেউ বললেন, ৩০ থেকে ৪০ লাখ টাকা হাতে না থাকলে হোম লোনের কথা ভাববেন না। কেউ বললেন, একবার ঋণ নিলে সারা জীবন কিস্তি দিতেই হবে। আবার কেউ মনে করিয়ে দিলেন—
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
কিশোরগঞ্জে ৮ মাসে ৮ জনের শরীরে এইচআইভি শনাক্ত, সবাই পুরুষ
কিশোরগঞ্জ জেলায় এইচআইভি শনাক্তের সংখ্যা বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাঁদের সবাই পুরুষ, বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
পলাতক ফ্যাসিবাদীরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান
ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর এবং বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
অতীতের সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি : জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, অতীতে বাংলাদেশে যাঁরা সরকারের নেতৃত্বে ছিলেন, তাঁদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর্যায়ে যেতে পারেনি; বরং সমাজে অনেক বঞ্চনা ও হাহাকার, বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার, দমন-পীড়ন, মানুষের সম্মান, সম্পদ এবং জীবনের উপর আঘাত অহরহ ঘটছে।
৩ সপ্তাহ আগে
বাংলাদেশ •
ছয় দিন সাগরে ভেসে ছিল এফভি কুলসুমা, শেষ দিনে জালে ২৬ লাখ টাকার ইলিশ
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ঘাটে নোঙর করেছে এফভি কুলসুমা নামের মাছ ধরার ট্রলার। গতকাল সোমবার সকাল আটটার দিকে দীর্ঘ সাত দিন সাগরে কাটিয়ে ফিরে আসে ট্রলারটি। কিছুক্ষণ পর জেলেরা ব্যস্ত হয়ে পড়েন মাছ বের করার কাজে। ইলিশ, পোপা, মাইট্যা, রুপচাঁদাসহ বিভিন্ন সামুদ্রিক মাছ ট্রলারের ডেকে রাখা হচ্ছিল। তারপর ঝুড়িতে ভরে সেই মাছ নেওয়া হচ্ছিল পাশের ফিশারিঘাটের পাইকারি মৎস্য অবতরণকেন্দ্রে।
৩ সপ্তাহ আগে
বাংলাদেশ •
ঢাকায় মেয়র পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস, তিন দলের তিন ধরনের প্রার্থী
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে তিন রাজনৈতিক দলের প্রার্থী অনেকটাই চূড়ান্ত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিমধ্যে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি ও জামায়াতে ইসলামী এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা না করলেও দুই সিটিতে তাদের পছন্দের প্রার্থী প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। দুটি দলই কৌশলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
৩ সপ্তাহ আগে
বাংলাদেশ •
ভারত থেকেও ইলিশ আসছে, স্বাদ কম
দুর্গাপূজার সময় বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন ভারতের পশ্চিমবঙ্গের মানুষ। সরকারের বিশেষ উদ্যোগে সাত বছর ধরে পূজার আগে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে দেশটিতে। এখন সেই চিত্র বদলাচ্ছে। গত বছর থেকে ভারত থেকে নিয়মিত ইলিশ আমদানি শুরু হয়েছে। এবার ভরা মৌসুমেও ইলিশ আসছে ভারত থেকে।
৩ সপ্তাহ আগে
বাংলাদেশ •
নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের একটি লিফট দীর্ঘদিন ধরে অকেজো। এটি সংস্কার বা নতুন লিফট স্থাপন ইস্যুতে পাল্টাপাল্টি দাবি করেছে অনুষদ ও ডাকসু।
৩ সপ্তাহ আগে