বাংলাদেশ
বাংলাদেশ •
জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বৃদ্ধির কারণেই দেশে দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়া বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
ঘরে ঘুমিয়ে ছিল কিশোর, সকালে লাশ মিলল ধানখেতে
প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায় ১৪ বছর বয়সী কিশোর মো. নাঈম। ভোরে ফজরের নামাজের সময় তার স্বজনেরা উঠে দেখেন সে বিছানায় নেই, ঘরের দরজা খোলা। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে ঘর থেকে ১০০ গজ দূরে ধানখেতের পাশের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
নিখোঁজের তিন দিন পর খালে পাওয়া গেল স্কুলছাত্রের বস্তাবন্দী মরদেহ
তিন দিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের শিশু ইসমাইল। স্বজনেরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, মাইকিং করেছেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার সকালে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া-সংলগ্ন একটি খালে বস্তাবন্দী অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ তোলার নির্দেশ
জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে মারা যাওয়া চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত। দাফনের দুই বছর পর ময়নাতদন্ত করার জন্য সম্প্রতি আদালত এ আদেশ দেন।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসের ভাড়া বেড়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’, মূল ফটকে তালা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। এতে আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
ডেঙ্গু রোগীর সংখ্যা কম দেখাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, হিসাবে গরমিল
ডেঙ্গু রোগীর সংখ্যা কম দেখাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সোমবার রাজধানীর চারটি হাসপাতালে ৬১ শতাংশ রোগী কম দেখানো হয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে
ডিজেলের দাম বাড়ানোর পরদিন গতকাল সোমবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেল, দূরত্বভেদে ভাড়া ৫০ থেকে ১০০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ঘোষণার পর রংপুর ও যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। নতুন দাম কার্যকর হওয়ার আগে পুরোনো দামে তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন নিয়ে পাম্পে দীর্ঘ সারি তৈরি হয়। তবে রাত ১২টায় নতুন দাম কার্যকর হওয়ার পরপরই পাম্পগুলোতে ভিড় কমে যায়, একপর্যায়ে অনেকটা ফাঁকা হয়ে যায়।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ২, আলোচনায় ‘সুইসাইড নোট’
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২ সপ্তাহ আগে
বাংলাদেশ •
বিএনপিসহ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু হয়েছে, যোগ দেয়নি জামায়াতসহ বিরোধী দল
জুলাই সনদে সই করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ রোববার মতবিনিময় শুরু করেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই সনদে সই করা ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের মতবিনিময়ে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশ্য বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্য দলগুলো এ মতবিনিময়ে অংশ নিচ্ছে না।
২ সপ্তাহ আগে