সর্বশেষ
সর্বশেষ •
মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে ঢাবি-এএফডির যৌথ গবেষণার উদ্যোগ
বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)। জলবায়ু পরিবর্তন কীভাবে মানবাধিকারের ওপর প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণে একটি তথ্য সংগ্রহের কাঠামো তৈরির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, দখলে রাখেন তিন এলাকা
আবাসন ব্যবসায়ী মোহাম্মদ আলীর প্রায় ২৮ কাঠা জমি রয়েছে রাজধানীর মিরপুরের পল্লবী থানার আওতাধীন বাইগারটেক এলাকায়। জমিটির চারদিকে সীমানাপ্রাচীর তুলে ভেতরে পাঁচটি টিনের ছাউনির ঘর করেছিলেন তিনি। সেগুলো ভাড়া দিতেন।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
হুট করেই ‘হ্যাপিলি ম্যারিড’ হয়ে যাব
‘হ্যাপিলি ম্যারিড।’ গত ১৫ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুকে এই দুই শব্দের একটা পোস্ট দিয়েছিলেন কেয়া পায়েল। সঙ্গে দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভর ছবি। হঠাৎ দেখায় অনেকে মনে করেছিলেন, সত্যি কী বিয়ের কাজটা সেরে ফেললেন এ অভিনেত্রী? না, সেটা ছিল তাঁর প্রথম ওয়েব ফিল্ম, চরকি অরিজিনাল হ্যাপিলি ম্যারিড–এর ঘোষণা।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেত...
গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও নতুন করে কেন গণভোটের প্রয়োজন হচ্ছে, সরকারের কাছে সে প্রশ্নের জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট জবাব চেয়েছেন।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দিতে ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত ও পাটওয়ারীর
চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ স্থাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁরা বলেছেন, এই বাক্সে যে অর্থ উঠবে, সেখান থেকে চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দেওয়া হবে। এর মাধ্যমে চাঁদাবাজদের কর্মসংস্থান হবে। তখন চাঁদাবাজরা আর সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা–লুটপাট করতে যাবে না।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন: আসাদুজ্জামান ফুয়াদ
ভাঙচুর হওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পাশে দলের অন্য নেতারা। ২৮ সেপ্টেম্বর ২০২৬
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কতটুকু
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিয়ানমার উপকূলের কাছে থাকা একটি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকালও এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালের’ পর এনসিপি নেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ‘গালাগালসহ আপত্তিকর পোস্ট’ দেওয়ার পর আশরাফুল ইসলাম ওরফে সজল (২৬) নামের জাতীয় নাগরিক পার্টির (এসনিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
চকরিয়ায় ছাত্রদল নেতা হত্যা, বারবার জ্ঞান হারাচ্ছেন মা, জ্ঞান ফিরলেই ছেলেকে এনে দেওয়ার দাবি জানাচ্ছেন
‘আঁর ফোয়া নির্দোষ। ফোয়ারে জোর গরি তুলি লই যাই মারি ফেলাইয়ে। আঁর ফোয়ারে আনি দ তোঁয়ারা।’ ছেলের জন্য এভাবেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আহাজারি করছিলেন নিহত ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম ওরফে জিসানের মা মিনু আকতার (৫০)। শোকে কখনো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন তিনি। জ্ঞান হারাচ্ছিলেন ক্ষণে ক্ষণে। জ্ঞান ফিরলেই তাঁর একটাই আকুতি, ‘আমার ছেলেকে এনে দাও।’
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার নেপথ্যের ব্যক্তিরা এখনো ধরা পড়েননি
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই অস্ত্রধারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইভাবে মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দুই ঘটনাতেই হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী বা মূল ব্যক্তিদের এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।
১ সপ্তাহ আগে
সর্বশেষ •
‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত গার্গীর চিকিৎসায় সহায়তা দরকার
পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট রোডের গার্গী চ্যাটার্জী কথা (২৫) অ্যাডভান্সড স্টেজের ‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যে তাঁর পরিবারের ৩৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হিপ জয়েন্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করতে আরও প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।
১ সপ্তাহ আগে