‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত গার্গীর চিকিৎসায় সহায়তা দরকার

আহমেদ ফারুক | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০ সকাল

পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট রোডের গার্গী চ্যাটার্জী কথা (২৫) অ্যাডভান্সড স্টেজের ‘অ্যাঙ্কিলসিং স্পন্ডিলাইটিসে’ আক্রান্ত। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যে তাঁর পরিবারের ৩৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হিপ জয়েন্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি করতে আরও প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।

গার্গীর বাবা ২০১৮ সালে মারা যান। বর্তমানে মা ও স্বামীকে নিয়ে তাঁর পরিবার। দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে দেশের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন গার্গী চ্যাটার্জী ও তাঁর পরিবার।

সাহায্য পাঠাতে —হিসাবধারীর নাম: গার্গী চ্যাটার্জী, হিসাব নম্বর: ১০১৫৭০১০১২৫৭৬, সোনালী ব্যাংক, পাঁচলাইশ শাখা। (বিকাশ/নগদ): 01970251544 ও 01784188760.

Your experience on this site will be improved by allowing cookies.