অপরাধ
অপরাধ •
ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের পেছনে রেলওয়ের কর্মীদের কয়েক স্তরের গাফিলতি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসকের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, কুমিল্লার উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দের কাছে ১১ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)
৬ মাস আগে
অপরাধ •
রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী নিহত
রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুজন আহত হন। রোববার বিকেলে কদমতলীর শ্যামপুর বাজার ইকোপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মাস আগে
অপরাধ •
১৪ থেকে ১৫টি বিষয়ে বিরোধী দলের ভিন্নমত
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের কাজ শেষ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এসব অধ্যাদেশ পর্যালোচনার সময় ১৪-১৫টি বিষয়ে সরকারি দল বিএনপির অবস্থানের সঙ্গে একমত হয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী। তারা নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে।
৬ মাস আগে
অপরাধ •
নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনটির সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।
৬ মাস আগে
অপরাধ •
লাগানো হবে ২৫ কোটি গাছ, অগ্রাধিকার দেশীয় প্রজাতিতে
দেশে গত এক দশকে কমেছে প্রায় সাড়ে ১১ কোটি গাছ। একই সময়ে বনভূমিতে দেশীয় প্রজাতির জায়গা দখল করে বিস্তার ঘটে বিদেশি আগ্রাসী গাছের—বিশেষ করে আকাশমণি (অ্যাকাশিয়া) ও ইউক্যালিপটাসের। এই প্রেক্ষাপটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী জুন থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে বিদেশি প্রজাতির বদলে দ্রুতবর্ধনশীল দেশীয় গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
৬ মাস আগে
অপরাধ •
ঋণখেলাপি ছিলেন, এখন তাঁরা সংসদে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার আগে ঋণখেলাপির তালিকায় নাম ছিল বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের। তিনি এখন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট—এ তিন মন্ত্রণালয়ের মন্ত্রী।
৬ মাস আগে
অপরাধ •
দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এমপিদের ক্ষোভ
ঈদের ছুটিতে সড়ক ও নৌপথে অব্যবস্থাপনা, দুর্ঘটনায় প্রাণহানি এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। তাঁরা এ দুটি বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৬ মাস আগে
অপরাধ •
গৃহবন্দী থাকবেন বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তাঁকে সরাসরি বাড়িতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি অন্তত তিন মাস ‘মানবিক বিবেচনায় গৃহবন্দী’ থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৭১ বছর বয়সী বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্র
৬ মাস আগে
অপরাধ •
পাটগ্রাম পৌর জামায়াতের আমির গ্রেপ্তারের পর কারাগারে
লালমনিরহাটের পাটগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানাকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পাটগ্রামের ব্র্যাক অফিসের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মাস আগে
অপরাধ •
মাসুদ উদ্দিন: এক-এগারো, ক্ষমতা, পুরস্কার ও বিতর্ক
২০০৭ সালের এক-এগারোর সময় তিনি ছিলেন ক্ষমতার নেপথ্যের একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা। গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, শীর্ষ রাজনীতিকদের গ্রেপ্তার, বিশেষ কারাগার, রাজনৈতিক পুনর্বিন্যাস—সবকিছুর সঙ্গে জড়িয়ে ছিল তাঁর নাম। পরে রাজনৈতিক সরকার এলে তাঁর চাকরির মেয়াদ বাড়ে। তারপর হন সংসদ সদস্য ও ব্যবসায়ী।
৬ মাস আগে
অপরাধ •
ফরিদপুর ও রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহন ও কাউন্টারকে জরিমানা
যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করায় ফরিদপুর ও রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহন কর্তৃপক্ষ ও এর কাউন্টারকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী ও রাজবাড়ীর কালুখালী উপজেলায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা নেন।
৬ মাস আগে