অপরাধ
অপরাধ •
কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক দিনে ১১ শিশু হাসপাতালে ভর্তি
কক্সবাজার সদর হাসপাতালে আজ মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে ১১ শিশু ভর্তি হয়েছে। আগের দিন সোমবার ভর্তি হয়েছিল আরও ১২ শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭ শিশু, তাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।
৬ মাস আগে
অপরাধ •
পাম্পে তেল আনতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে জ্বালানি তেল আনতে যাওয়ার পথে ছিটকে পড়ে মাহাথির মোহাম্মদ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের গাইজাগাড়া সেতুর কাছে এ ঘটনা ঘটে।
৬ মাস আগে
অপরাধ •
২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে ২০ বছর আগে পুলিশের এক সোর্সকে (তথ্যদাতা) অপহরণ করে হত্যার মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন।
৬ মাস আগে
অপরাধ •
সার কিনতে নতুন উৎসের খোঁজ
বিশ্বে সমুদ্রপথে সার পরিবহনের ৩০ থেকে ৩৫ শতাংশ হয় ওমান উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর প্রণালিটি প্রায় বন্ধ। এতে সারের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। এ পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয় বলছে, জুন পর্যন্ত সারের মজুত আছে। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে সার আমদানির জন্য নতুন উৎস খোঁজা হচ্ছে।
৬ মাস আগে
অপরাধ •
সংবিধান সংস্কার প্রশ্নে সংসদে বিতর্ক, পাল্টাপাল্টি প্রস্তাব
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে জাতীয় সংসদে বিতর্ক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। মঙ্গলবার এ–সংক্রান্ত এক মুলতবি প্রস্তাবের আলোচনায় সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ‘অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার একটি দলিল’।
৬ মাস আগে
অপরাধ •
মানুষের অধিকার ক্ষুণ্ন হলে প্রয়োজনে প্রতিরোধ গড়ব: বিরোধীদলীয় নেতা
মানুষের অধিকার ক্ষুণ্ন হলে, স্বার্থ বিনষ্ট হলে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৬ মাস আগে
অপরাধ •
নখের কালি না শুকাতেই উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দিয়েছি: জামায়াত নেতা শফিকুল
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম (মাসুদ) সংসদে বলেছেন, উন্নয়ন ও নির্বাচন—এই দুই ইস্যুর আড়ালে বারবার মূল প্রশ্ন থেকে সরে যাওয়া হয়েছে। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিগত দেড় বছর নির্বাচন বলে বিচার ও সংস্কারকে ভুলিয়ে দিয়েছিলাম। এখন নখের কালি (ভোটের অমোচনীয় কালি) শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে জুলাই সনদকে ভুলিয়ে দিয়েছি।’
৬ মাস আগে
অপরাধ •
অনলাইনে ক্লাসের কথাও ভাবা হচ্ছে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়: শিক্ষামন্ত্রী
বৈশ্বিক জ্বালানি–সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইনেও (ব্লেনডিং) ক্লাস নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
৬ মাস আগে
অপরাধ •
হাটহাজারীতে ভাড়া বাসার কক্ষের সিলিং ফ্যানে ঝুলছিল কিশোরীর লাশ
চট্টগ্রামের হাটহাজারীতে ঘরের সিলিং ফ্যান থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
৬ মাস আগে
অপরাধ •
রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে ভুট্টাখেতে পড়ে ছিল শিশু, ‘অবস্থা আশঙ্কাজনক’
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক স্কুলছাত্রীকে রক্তাক্ত অবস্থায় ভুট্টাখেত থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, শিশুটিকে মারধর করে তার কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৬ মাস আগে
অপরাধ •
নড়াইলে সাড়ে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৬ মাস আগে