করার অভিযোগে গত নভেম্বরে তাঁকে এই সাজা দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েস স্বাস্থ্যগত উদ্বেগের কারণে চলতি সপ্তাহের শুরুতে বলসোনারোকে ৯০ দিনের জন্য গৃহবন্দী থাকার অনুমতি দেন। এই মেয়াদ শেষ হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আবার মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের শাসনক্ষমতায় থাকা বলসোনারো চলতি মাসের শুরুতে তীব্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ব্রাসিলিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।