প্রতিষ্ঠানটি ৮টি ক্যাটাগরিতে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলো হলো–
১. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ১টি
২.হিসাব সহকারী: ১টি
৩. স্টোর কিপার: ১টি
৪. এলডিএ কাম কম্পিউটার অপারেটর: ৩টি
৫. সহকারী নিরাপত্তা পরিদর্শক: ১টি
৬. ফটোকপি মেশিন অপারেটর: ১টি
৭. এমএলএসএস: ১টি
৮. নিরাপত্তা প্রহরী: ৫টি
যোগ্যতা ও আবেদনের প্রক্রিয়া
পদভেদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক থেকে এসএসসি পাস। ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩ বছরের অভিজ্ঞতা ও স্নাতক ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে জীবনবৃত্তান্ত লিখে প্রয়োজনীয় নথিপত্র এবং পদভেদে ৫০ থেকে ১৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, টিআইসিআই, সার কারখানা, পলাশ, নরসিংদী।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ৩১ মে ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট এ পাওয়া যাবে।