বগুড়ায় সরকারি অফিসে দুটি গ্রেডে বড় নিয়োগ, পদ ১৫৫

John Smith | আপডেট: ৭ মে ২০২৬, ১০:৩৫ দুপুর

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে ১৪ ও ১৬ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ ক্যাটাগরিতে মোট পদসংখ্যা ১৫৫। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।

চাকরির বিবরণ
১. পদের নাম: স্টোরকিপার

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

৩. পদের নাম: পরিসংখ্যানবিদ

পদসংখ্যা: ৬

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৫

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদসংখ্যা: ১২৩

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড– ১৬) ৯,৩০০– ২২,৪৯০ টাকা।

বয়সসীমা

৪ মে ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা http://csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি (সব গ্রেডের পদের জন্য)

টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৬ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ মে ২০২৬, বিকেল ৪টা।

Your experience on this site will be improved by allowing cookies.