টেকনোক্র্যাট কোটায় ২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী

John Smith | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ সকাল

তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী–প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। পূর্ণ মন্ত্রী হিসেবে আছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশিদ। খলিলুর রহমান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং এর আগে রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করেন।

তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিএনপির মন্ত্রিসভায় টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী–প্রতিমন্ত্রী রয়েছেন তিনজন। তাঁদের মধ্যে দুজন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী।

পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া দুই টেকনোক্র্যাট মন্ত্রী হলেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশিদ। তাঁদের মধ্যে খলিলুর রহমান সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাঁকে ২০২৪ সালের ১৯ নভেম্বর নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করেছিলেন।

মোহাম্মদ আমিন–উর–রশিদ ইয়াছিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদে কুমিল্লা সদর আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি ওই আসনে বিএনপির প্রার্থী ছিলেন।টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে তিনি বিএনপির প্রার্থী ছিলেন। নির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে তিন হাজারের বেশি ভোটে পরাজিত হন তিনি।

সংগৃহীত প্রথম আলো 

Your experience on this site will be improved by allowing cookies.