ইফতারে ‘খুশি’র মাত্রা বাড়িয়ে দিতে আজ থেকে শুরু হচ্ছে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’। অনুষ্ঠানটির প্রতি পর্বে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি করে পদের রেসিপি দেখানো হবে। আয়োজনটির সহযোগী প্রথম আলো ডটকম।
পদগুলো তৈরি করবেন হোটেল ওয়েস্টিন ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। ৩০ পর্বের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, সাদিয়া আয়মান, মুমতাহিনা চৌধুরী টয়া ও সায়েদ জামান শাওন এবং কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।