শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

John Smith | আপডেট: ৩ মার্চ ২০২৬, ১২:২৭ দুপুর

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতরের উৎসবভাতার জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী বিল সাবমিট অপশন চালু রয়েছে।

গতকাল সোমবার (২ মার্চ ২০২৬) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবভাতার টাকা পেতে শিক্ষকদের বিল সাবমিটের আহ্বান জানানো হয়। স্কুল-কলেজের শিক্ষকেরা ৪ মার্চের মধ্যে এই বিল সাবমিট করতে পারবেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ইএফটি পদ্ধতিতে সরাসরি তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। একই বছরের আগস্ট মাস থেকে প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমে অনলাইনে বিল সাবমিট করার ব্যবস্থা চালু করা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে বিল দাখিল করতে হচ্ছে। প্রতিষ্ঠানপ্রধানদের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য পৃথকভাবে বিধি অনুযায়ী প্রাপ্য অর্থ নির্ধারণ করে বিল জমা দিতে বলা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভাতা প্রেরণ করা হবে এবং কোনো ভুল তথ্যের কারণে টাকা পাঠানোর সমস্যা হলে বা অতিরিক্ত টাকা দেওয়া হলে তার সম্পূর্ণ দায় প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।

Your experience on this site will be improved by allowing cookies.