রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

John Smith | আপডেট: ৬ মে ২০২৬, ১:৫৪ দুপুর

রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে মাইক্রোবাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিস বলছে, সকাল ১০টা ৩ মিনিটে তারা মাইক্রোবাসে আগুন লাগার খবর পায়। তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা ২৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগে।

আগুনের এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কিছু সময়ের জন্য ফার্মগেট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

Your experience on this site will be improved by allowing cookies.