মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

আহমেদ ফারুক | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ দুপুর

রাজধানীর মহাখালীতে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে ৪ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের বার্তায় জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

Your experience on this site will be improved by allowing cookies.