কেন আলোচনায় এই ৫ তারকা

John Smith | আপডেট: ৩ মার্চ ২০২৬, ১২:৫৬ দুপুর

যেসব তারকার নতুন সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকে, নেট-দুনিয়ায় যাঁদের নিয়ে বেশি আলোচনা হয়, তাঁরাই মূলত ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি জনপ্রিয় তারকার তালিকায় শীর্ষ থাকেন। কখনো থাকে ভিন্ন ঘটনা। বছরের প্রায়ই এই জনপ্রিয়তার তালিকা তৈরি করে আইএমডিবি। এ তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী হিদার ম্যাককম্ব। পাঁচ তারকা কেন আলোচনায় দেখে নিতে পারেন ছবিতে—

prothomalo-bangla%2F2026-02-19%2Fadtk2aqn%2FMV5BMT
হঠাৎ করেই আলোচনায় শীর্ষে জায়গা পেয়েছেন অভিনেত্রী হিদার ম্যাককম্ব। তাঁকে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। মূলত ১৫ বছর আগে বিচ্ছেদ হওয়া স্বামীর মৃত্যু ঘিরেই নতুন করে তিনি আলোচনায় এসেছেন। তাঁর স্বামী অভিনেতা জেমস ভ্যান ডার বিক ১১ ফেব্রুয়ারি মারা যান।ছবি: আইএমডিবি

prothomalo-bangla%2F2026-02-19%2Fwd9gs5tb%2FMV5BOD
অভিনেতা রন লেস্টার মারা যান ২০১৬ সালে। তিনিও অভিনেতা জেমস ভ্যান ডার বিকের মৃত্যু ঘিরেই আলোচনায় এসেছিলেন। তাঁরা একসঙ্গে ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করেন। তাঁরা ছিলেন ভালো জুটি।ছবি: আইএমডিবি

prothomalo-bangla%2F2026-02-19%2Falj5cxwt%2Fjames-
প্রয়াত সেই অভিনেতা জেমস ভ্যান ডার বিক শীর্ষ ৩ নম্বরে রয়েছে। এই ৪৮ বছর বয়সে হঠাৎ করেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ১১ ফেব্রুয়ারি থেকে তাঁকে দর্শকেরা খুঁজতে আইএমডিবিতে ঢুঁ মারছেন। তিনি ‘ভার্সিটি ব্লুজ’ সিনেমায় অভিনয় করে প্রথম তারকা খ্যাতি পান।ছবি: আইএমডিবি

Your experience on this site will be improved by allowing cookies.