এনএসআই কর্মকর্তা আজিজুর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

John Smith | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২১ সকাল

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

আবেদনে দুদক আরও বলেছে, অনুসন্ধানকালে জানা গেছে, আজিজুর রহমান সস্ত্রীক যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। অনুসন্ধানকালে তাঁদের জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য আজিজুর রহমান এবং তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

Your experience on this site will be improved by allowing cookies.