সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কোম্পানির মালিক নিশাদ হুসেন টেবিলের ওপর সুন্দর করে উপহারের বাক্স সাজিয়ে রেখেছেন। এরপর কর্মীরা এসে পছন্দমতো বাক্স বেছে নেন। বাক্স খুলতেই কেউ পেলেন চকলেট, আর কেউ পেলেন কাঙ্ক্ষিত আইফোন।
প্রথমে যাদের ভাগে শুধু চকলেট জুটেছিল, তারা একটু নিরাশ হলেও পরে তাদের হাতেও আসল উপহার অর্থাৎ আইফোন তুলে দেওয়া হয়। চমৎকার এই চমক দেখে সবাই বেশ আনন্দিত হন।
কর্মীদের এমন ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে হাসিনা নিশাদ বলেন, দলের সবার পরিশ্রম ও একতাই প্রতিষ্ঠানের মূল শক্তি। একে অপরকে সহযোগিতা করে এভাবেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানান তিনি।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওটি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। প্রায় আড়াই মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। কমেন্ট বক্সে অনেকেই এই দম্পতির বড় মনের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে জানতে চেয়েছেন, আপনাদের কোম্পানিতে কি নতুন কোনো লোক নেওয়া হবে?
সূত্র: এনডিটিভি।