ঈদনাটকে সুবাতাস

John Smith | আপডেট: ৭ মার্চ ২০২৬, ৯:৪৭ সকাল

প্রায় দেড় বছর ধরে একধরনের অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছিল নাট্যাঙ্গন। কমে যাচ্ছিল নাটক নির্মাণ। আবার নির্মিত নাটকের জন্য পাওয়া যাচ্ছিল না স্পনসর।

ঢাকার বাইরে শুটিং নিয়েও ছিল নিরাপত্তার শঙ্কা। নির্বাচনের পর সেসব অনিশ্চয়তার অনেকটাই কেটেছে। ঈদ কেন্দ্র করে গত বছরের চেয়ে শুটিং বেড়েছে ৫০-৬০ শতাংশ। মিলছে স্পনসরও। তবে স্বস্তির পাশাপাশি কিছু অস্বস্তির কথাও জানালেন নাট্যাঙ্গনের কেউ কেউ।

‘সবার মধ্যেই নির্বাচনের পর কাজ নিয়ে উৎফুল্লতা লক্ষ করছি। চারপাশে যাঁদেরই দেখছি, সবাই শুটিং করছেন। স্বাধীনভাবে কাজ করছেন। স্বস্তির একটি পরিবেশ দেখছি। আমাদের নির্মাতাদের জন্য এটা খুবই আনন্দের খবর,’ কথাগুলো বললেন নির্মাতা মোস্তফা কামাল রাজ।

prothomalo-bangla%2F2023-12%2F05634a4b-c3a6-4a28-8
তিনি জানালেন, গতবারের চেয়ে অনেকাংশে কাজ বাড়ছে, নাটকের বাজেট বাড়ছে। এ সময় তিনি আরও বলেন, ‘আমার কথাই যদি বলি, গত বছর অনেক চেষ্টার পর স্পনসর পেয়েছি; কিন্তু এ সংখ্যা ছিল হাতে গোনা। বেশির ভাগ নাটক স্পনসর–সংকটে মুক্তি দেয়নি। রোজার আগেই এবার আমার সব নাটকের স্পনসর, টেলিভিশন রাইট বিক্রি হয়ে গেছে। সবার মধ্যে কাজ নিয়ে মানসিক একটি স্বস্তি আছে। এটা অবশ্যই স্বস্তির খবর।’

কাজ বেড়েছে ৫০ শতাংশ
দুই থেকে তিন বছর আগেও প্রতি ঈদে ৫০০ থেকে ৬০০ নাটক প্রচারিত হতো। গত কয়েক বছরে সেটা কমে ২০০ থেকে ১৫০–এ এসে দাঁড়ায়। গত দুই বছরের তুলনায় এবার বেশি নাটক প্রচারিত হবে। প্রযোজকেরা বলছেন, বিনিয়োগে দোটানা কেটে গেছে। নতুন সরকার কার্যক্রম শুরুর পর সবাই কাজ করতে উৎসাহিত হচ্ছেন। প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি মনোয়ার পাঠান বলেন, ‘আমরা দীর্ঘ সময় একটা অস্বস্তির মধ্যে ছিলাম। সামনে কী হবে, এই প্রশ্ন ঘুরছিল। এবার গতবারের চেয়ে ৫০ থেকে ৬০ শতাংশ কাজ বাড়বে নিশ্চিত।’ অভিনেতা শামীম হাসান সরকার বললেন, ‘গতবার একটি শঙ্কা ছিল। তবে এবার আগের চেয়ে কাজ বাড়ছে। কোনো অনিশ্চয়তা নেই। পরিবেশ ভালোই মনে হচ্ছে। আশপাশেও দেখছি, সহকর্মীরা সবাই নিয়মিতই কাজ করছেন। প্রাধান চরিত্র থেকে পার্শ্বচরিত্র—সবার কাজ বাড়ছে।’

prothomalo-bangla%2F2026-03-02%2Fxkqsckc1%2F644999
যোগ হচ্ছে আটকে যাওয়া নাটক
স্পনসর–সংকটের কারণে গত বছর নাটক রিলিজ করতে পারেনি অনেক প্রযোজনা প্রতিষ্ঠান। সিএমভির কর্ণধার শাহেদ আলী জানালেন, এ বছর তাঁরা ১৪–১৫টি নাটক প্রচার করবেন। এসবের মধ্যে বড় তারকা ও বড় বাজেটের ৫টি নাটক গত বছরের। অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠানেরও একই চিত্র। অভিনেতা মুশফিক আর ফারহান জানালেন, ঈদে প্রচারিতব্য তাঁর ৬০ শতাংশ কাজই গত বছর করা।
শাহেদ আলী জানালেন, ইতিমধ্যে ৭০ শতাংশ নাটকের স্পনসর পেয়ে গেছেন তিনি। ৩০ শতাংশের স্পনসরও শিগগির পাবেন, আশা করছেন। তিনি বলেন, ‘বড় বড় বেশ কিছু লগ্নিকারী এখনো মার্কেটে আসছে না। সবাই এলে কাজের পরিবেশ আরও বেশি স্বস্তিদায়ক হবে। তবে নাটকের বাজেট বেড়েছে, ৪০ মিনিটের নাটক এখন ৮০-৯০ মিনিট হয়েছে। কিন্তু স্পনসররা রেট বাড়ায়নি, ৪০ মিনিটের নাটক হিসেবে অর্থ বরাদ্দ করছে।’

prothomalo-bangla%2F2026-02-09%2Fkqoagatg%2F550681
 

Your experience on this site will be improved by allowing cookies.