ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের মজার ১০টি ছবি

John Smith | আপডেট: ১৫ মার্চ ২০২৬, ১০:২৭ দুপুর

ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬–এ যুক্তরাজ্যের প্রকৃতি ও বন্য প্রাণীর ১২ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন বিভাগের সেরা ছবিগুলো। এর মধ্যে একটি ছবি জিতেছে সামগ্রিক সেরা পুরস্কার। দেখুন এবারের পুরস্কারজয়ী কিছু ছবি।

prothomalo-bangla%2F2026-03-14%2Ftys47tsz%2F649130
বনের ছোট্ট জলাশয়ে সাঁতরে যাচ্ছে একটি ব্যাঙ। পানির ওপর ও নিচের দৃশ্য একসঙ্গে ধরা পড়েছে ছবিতে। এটি এবার ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে সামগ্রিক সেরা হয়েছেছবি: পল হবসন

prothomalo-bangla%2F2026-03-14%2Fflrs6e7a%2F651146
শিকারি ও শিকারের টান টান মুহূর্ত—বাজপাখি ঝাঁপিয়ে পড়ছে একটি স্টারলিংয়ের ওপর। ছবিটি অ্যানিমেল বিহেভিয়ার শাখায় বিজয়ীছবি: মার্ক পার্কার

prothomalo-bangla%2F2026-03-14%2Fq7shfm6o%2F651710
দুই খরগোশের লড়াই। ছবিটি অ্যানিমেল বিহেভিয়ার শাখায় রানারআপছবি: সারাহ ডারনেল

prothomalo-bangla%2F2026-03-14%2F4d78xj87%2FLowRes
গাছের ডালে উঠে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে একটি পাইন মার্টেন। ছবিটি অ্যানিমেল পোর্ট্রেটস শাখায় বিজয়ীছবি: আলাস্টেয়ার মার্শ

prothomalo-bangla%2F2026-03-14%2F34jzccnp%2FLowRes
ল্যাভেন্ডার ফুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি শিয়াল। ছবিটি অ্যানিমেল পোর্ট্রেটস শাখায় রানারআপছবি: ফেলিক্স বেলোয়া

prothomalo-bangla%2F2026-03-14%2Fgw1cb8k2%2FLowRes
একটি স্লাইম মোল্ডের ওপরে জমে থাকা পানির ফোঁটা। ক্ষুদ্র জগতের ভিন্ন রকম সৌন্দর্য। ছবিটি বোটানিক্যাল ব্রিটেন শাখায় বিজয়ীছবি: ব্যারি ওয়েব

prothomalo-bangla%2F2026-03-14%2F8lg9sg08%2FLowRes
সমুদ্রের তলদেশে উজ্জ্বল রঙে ধরা পড়েছে একটি স্পাইনি স্কোয়াট লবস্টার। ছবিটি কোস্ট অ্যান্ড মেরিন শাখায় বিজয়ীছবি: জেমস লাইনট

 

Your experience on this site will be improved by allowing cookies.