‘৫০ হাজার টাকা দিয়ে পোশাক বানাইছি, রেড কার্পেট মিস হয়ে গেল’

John Smith | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ দুপুর

মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২৫ আয়োজনে তারকাদের কেউ এসেছিলেন একা, কেউ সপরিবার। মূল মঞ্চে প্রবেশের শুরুতেই লালগালিচায় জমে যায় তারকাদের আড্ডা। তারকাদের সেসব টুকরা মজার গল্প নিয়ে এই আয়োজন

‘কত দিন দেখা হয় না’
আগেই অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও অনিমেষ আইচ। পরে দেখা গেল তাঁরা লালগালিচা দিয়ে বের হয়ে আসছেন। ছবি তোলার জন্য দাঁড় করাতেই বললেন, ‘আমরা আগে ছবি তুলেছি। এখন একটু বাইরে যাচ্ছি। এত দিন পর দেখা। একসঙ্গে একটা চা না খাইলে হয়!’

prothomalo-bangla%2F2026-04-25%2Fv2psaxmq%2F680452833_1441385234695066_4850456163830658618_n.jpg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

নাচে অংশগ্রহন করেন জিয়াউল রোশান।

মিস হয়ে গেল
সন্ধ্যার সময় এলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। গাড়ি থেকে নেমেই বললেন, ‘ভাই, রেড কার্পেটে ছবি তুলবেন না?’ পাশ থেকে একজন বললেন, ‘ভাই, এখন লাইট পাওয়া যাবে না।’ কিছুটা মন খারাপ করেই রোশান বললেন, ‘৫০ হাজার টাকা দিয়ে পোশাক বানাইছি, রেড কার্পেট মিস হয়ে গেল।’

prothomalo-bangla%2F2026-04-25%2F5beuz2o7%2FWhatsApp_Image_2026_04_25_at_9_04_33_PM.jpeg?w=1536&auto=format%2Ccompress&fmt=webp

জোভান ও তৌসিফ।

দোস্তের জয়
১৩ বছরের ক্যারিয়ার। এবারই প্রথম তারকা জরিপে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ফারহান আহমেদ জোভান। পুরস্কার গ্রহণ করে মঞ্চ থেকে নেমে আসতেই উঠে দাঁড়ালেন আরেক অভিনেতা তৌসিফ মাহবুব। তাঁরা দীর্ঘদিনের বন্ধু। অভিনন্দন জানিয়ে তৌসিফ বললেন, ‘দোস্ত, আগে বুকে আয়।’ জড়িয়ে ধরে থাকলেন কিছু সময়। জমে গেল আড্ডা।

আগে কেন এলাম না!

আগে মেরিল-প্রথম আলো পুরস্কারে নিমন্ত্রণ পেলেও শুটিংয়ের কারণে আসা হয়নি। এবারই প্রথমবার এলেন ফারিন খান। অনুষ্ঠানে ঢুকেই প্রথম মন্তব্য, ‘এত ঝলমলে আয়োজন, আগে কেন এলাম না!’

ফারিন খান

ফারিন খান

 

Your experience on this site will be improved by allowing cookies.