টস হওয়ার প্রায় দেড় ঘণ্টা আগেই ক্রিকইনফোর লাইভে খবরটি জানানো হয়।
নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ক্রিকেটে এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচ পরিত্যক্ত হলো এবং এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও হয়নি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিটন দাসের দলের অবশ্য কোনো ক্ষতি হয়নি। উল্টো মাঠে না নেমেই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। টি–টুয়েন্টিতে শ্রেয়তর র্যাঙ্কিংয়ের সুবাদে মালয়েশিয়াকে পেছনে ফেলে শেষ চারে উঠলেন লিটনরা।
আগামী ১ অক্টোবর সেমিফাইনালে লিটনদের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিন অপর সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।
এশিয়ান গেমস ক্রিকেটে বৃষ্টিতে যেভাবে ম্যাচ ভেসে যাচ্ছে, তাতে সেমিফাইনাল নিয়ে এরই মধ্যে একটু দুশ্চিন্তায় পড়তে পারে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে লিটনদের ফাইনালে ওঠার সুযোগ থাকবে না। কারণ, তখন র্যাঙ্কিংয়ে শ্রেয়তর অবস্থানের সুবাদে পাকিস্তানই উঠবে ফাইনালে।