যে দলগুলো বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করে ফেলেছে, তারাও অলস বসে থাকবে না। আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলগুলো দুটি করে ম্যাচ খেলবে এই আট দিনে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলও ব্যস্ত সময় কাটাবে। এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলতে সিঙ্গাপুর যাবেন হামজা চৌধুরীরা। এর আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যেই হ্যানয়ে পৌঁছে গেছে বাংলাদেশ।
আন্তমহাদেশীয় প্লে-অফ
২৬ থেকে ৩১ মার্চ (বাংলাদেশ সময় ১ এপ্রিল) মেক্সিকোতে বসছে আন্তমহাদেশীয় প্লে-অফ টুর্নামেন্ট। পাঁচটি মহাদেশের ছয়টি দল অংশ নিচ্ছে সেখানে। বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল। ছয়টি দলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগ থেকে একটি দল যাবে বিশ্বকাপে। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দুই অংশে দুটি দল সরাসরি ফাইনালে খেলবে। ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে সেমিফাইনাল থেকে।
এক নম্বর পাথওয়ে বা ভাগে সরাসরি ফাইনাল খেলবে আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গো। ওশেনিয়ার নিউ ক্যালেডোনিয়া ও কনক্যাকাফের জ্যামাইকার সেমিফাইনালে জয়ী দল ফাইনালে কঙ্গোর মুখোমুখি হবে।
দুই নম্বর পাথওয়েতে সরাসরি ফাইনাল খেলবে এশিয়ার প্রতিনিধি ইরাক। দক্ষিণ আমেরিকার বলিভিয়া বা কনক্যাকাফের সুরিনাম হবে তাদের প্রতিপক্ষ।
কবে কোন ম্যাচ
তারিখ ম্যাচ বাংলদেশ সময়
২৭ মার্চ বলিভিয়া-সুরিনাম ভোর ৪টা
নিউ ক্যালেডোনিয়া-জ্যামাইকা সকাল ৯টা
১ এপ্রিল কঙ্গো- ক্যালেডোনিয়া/জ্যামাইকা রাত ৩টা
ইরাক- বলিভিয়া/সুরিনাম সকাল ৯টা
আরও পড়ুন
আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন—কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু
০২ ডিসেম্বর ২০২৫
আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন—কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু
ইউরোপীয় প্লে-অফ
বিশ্বকাপে ইউরোপের ১৬টি দল খেলবে। প্রথম পর্বের ১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি সুযোগ পেয়েছে বিশ্বকাপ। বাকি চারটি স্থানের জন্য প্লে-অফ খেলবে ১৬টি দল। দলগুলোকে চারটি পাথ বা ভাগে ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল শেষে চার ভাগ থেকে চারটি দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
কবে কোন ম্যাচ
পাথ ‘এ’
২৬ মার্চ ওয়েলস-বসনিয়া রাত ১-৪৫ মি.
ইতালি-উত্তর আয়ারল্যান্ড রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
পাথ ‘বি’
২৬ মার্চ ইউক্রেন-সুইডেন রাত ১-৪৫ মি.
পোল্যান্ড-আলবেনিয়া রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
পাথ ‘সি’
২৬ মার্চ তুরস্ক-রোমানিয়া রাত ১১টা
স্লোভাকিয়া-কসোভো রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
পাথ ‘ডি’
২৬ মার্চ চেক প্রজা.-আয়ারল্যান্ড রাত ১-৪৫ মি.
ডেনমার্ক-উত্তর মেসিডোনিয়া রাত ১-৪৫ মি.
৩১ মার্চ ফাইনাল রাত ১২-৪৫ মি.
বাংলাদেশের ম্যাচ কবে
তারিখ বিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
২৬ মার্চ ভিয়েতনাম হ্যানয় সন্ধ্যা ৬টা
৩১ মার্চ সিঙ্গাপুর সিঙ্গাপুর সন্ধ্যা ৬টা
আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে
ফিনালিসিমা বাতিল হওয়ার পর গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি বাতিল হয়েছে আর্জেন্টিনার। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ মুহূর্তে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। মেসিদের প্রতিপক্ষ মৌরিতানিয়া ও জাম্বিয়া। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলও দুটি ম্যাচ খেলবে। প্রথম ফ্রান্সের বিপক্ষে ও পরেরটি ক্রোয়েশিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনার ম্যাচ
তারিখ বিপক্ষ বাংলাদেশ সময়
২৮ মার্চ মৌরিতানিয়া ভোর ৫-১৫ মি.
১ এপ্রিল জাম্বিয়া ভোর ৫টা
ব্রাজিলের ম্যাচ
তারিখ বিপক্ষ বাংলাদেশ সময়
২৬ মার্চ ফ্রান্স রাত ২টা
১ এপ্রিল ক্রোয়েশিয়া সকাল ৬টা
আরও যত প্রীতি ম্যাচ
তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২৭ মার্চ ইংল্যান্ড-উরুগুয়ে রাত ১-৪৫ মি.
নেদারল্যান্ডস-নরওয়ে রাত ১-৪৫ মি.
সুইজারল্যান্ড-জার্মানি রাত ১-৪৫ মি.
স্পেন-সার্বিয়া রাত ২টা
২৮ মার্চ যুক্তরাষ্ট্র-বেলজিয়াম রাত ১-৩০ মি.
২৯ মার্চ মেক্সিকো-পর্তুগাল ভোর ৭টা
কলম্বিয়া-ফ্রান্স রাত ১টা
৩০ মার্চ জার্মানি-ঘানা রাত ১২-৪৫ মি.
৩১ মার্চ ইংল্যান্ড-জাপান রাত ১২-৪৫ মি.
নেদারল্যান্ডস-ইকুয়েডর রাত ১২-৪৫ মি.
স্পেন-মিসর রাত ১টা
১ এপ্রিল যুক্তরাষ্ট্র-পর্তুগাল ভোর ৫টা
মেক্সিকো-বেলজিয়াম সকাল ৭টা