ঈদযাত্রায় আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জরুরি
প্রতিবছর দুই ঈদে রাজধানী ঢাকা থেকে কমবেশি এক কোটি মানুষ স্বজনদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। আনন্দের এই যাত্রা অনেক সময় যাত্রাপথের অসহনীয় দুর্ভোগ ও ভোগান্তিতে ম্লান হয়ে যায়। এটা সত্যি যে মাত্র দুই–তিন দিনে এত বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে ঢাকা ছাড়ার কারণে একটি সুশৃঙ্খলা ব্যবস্থাপনা রক্ষা করা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন।