এআই ও মার্কেটিং: বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে ফিলিপ কটলারের সরাসরি আলোচনা
বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনার ও মার্কেটারদের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আসছেন আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত অধ্যাপক ফিলিপ কটলার। ১০ সেপ্টেম্বর রাত ৯টায় ফেসবুক লাইভে তিনি ‘এআই যুগে মার্কেটিং কীভাবে বদলে যাচ্ছে’ বিষয় নিয়ে কথা বলবেন আইডিয়ান কনসালটিংয়ের প্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিকের সঙ্গে। এটি আয়োজন করছে আইডিয়ান কনসালটিং।