এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে আগামী ৭ জুন

John Smith | আপডেট: ৩১ মার্চ ২০২৬, ২:৪১ দুপুর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে আগামী ৭ জুন। প্রাথমিকভাবে সম্ভাব্য এই সময় নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে বলেন, ৭ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করার বিষয়ে প্রাথমিক একটি তারিখ ঠিক করা হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে  ৭ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশে প্রতিবছর ১২-১৩ লাখের মতো পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেয়।

Your experience on this site will be improved by allowing cookies.