আজকের বিনিময় হার

John Smith | আপডেট: ৯ এপ্রিল ২০২৬, ১:১৮ দুপুর

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক দিন ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।

তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম অল্প কিছুটা বেড়েছে।

আজ দেশের মুদ্রাবাজারে যেসব মুদ্রার দাম বেড়েছে, সেগুলোর মধ্যে আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার ও অস্ট্রেলীয় ডলার। আর দাম কিছুটা কমেছে মার্কিন ডলারের। অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানের ইয়েনের দাম।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Your experience on this site will be improved by allowing cookies.